নৌকা ডুবে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার রাউতারা গ্রামের বড়াল নদীতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক সজীব (২৫) ওই গ্রামের মজিদের ছেলে। জানা যায়, সোমবার ভোরে সজীব নৌকা করে বাঘাবাড়ি যাওয়ার সময় প্রচণ্ড স্রোতে সে তলিয়ে যায়। একপর্যায়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা নদীতে খোঁজ করে না পেয়ে রাজশাহী ডুবরি দলকে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়। উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পারভেজ আহমেদ জানান, খবর পাওয়ার পর রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল এসে আধাঘণ্টার চেষ্টায় লাশ নদী থেকে উদ্ধার করে।