পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকালে হোমনা উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হোমনা ওভার-ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
উপজেলা বিএনপি’র সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপি’র সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবদুল আজিজ সাব মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা চেয়ারম্যান ও সাইফুল ইসলাম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম হিমেল ও নজরুল ইসলাম। এ ছাড়া উপজেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার, দপ্তর সম্পাদক সেলিম মাস্টার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবুল বাশার, শ্রমবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন শাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
