কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন রিমন (৬০)কে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের পুলিশ লাইন্স এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
টাঙ্গাইলে ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ
