বাস ভাড়া বাড়াতে সরকারের সঙ্গে বৈঠকে বসেছে পরিবহন মালিক সমিতি

বাস ভাড়া বাড়াতে সরকারের সঙ্গে বৈঠকে বসেছে পরিবহন মালিক সমিতি

ফন্ট সাইজ:

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিকেল ৩টা থেকে দেড় ঘন্টা চলেছে বৈঠক। এতে বাসমালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের কারণে বাস পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সে অনুযায়ী ভাড়া কী হারে সমন্বয় করা হবে- তা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতি কিলোমিটারে ৬টাকা সমন্বয়ের প্রস্তাব করে মালিক সমিতি। তবে এখনো নতুন বাসভাড়া চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম মানবজমিনকে বলেন, তেলের দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করতে বিআরটিএতে জরুরি বৈঠক হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্র্নিধারণ করার কথা আমরা জানিয়েছি। বাকিটা বিআরটিএ সিদ্ধান্ত নেবে।