ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ স্পিকারের

ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ স্পিকারের

ফন্ট সাইজ:

পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। দেশটির জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন—এমপি নাসের রহমান, এমপি জহরত আদিব চৌধুরী, এমপি হুমাম কাদের চৌধুরী, এমপি মোহাম্মদ নাজিবুর রহমান ও এমপি নিলোফার চৌধুরী।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।