Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: unlink(/var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/../../.cache/92e7a8f2b9f92be35a01d4e6d9eb370d.cache): No such file or directory in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 32
বৃষ্টির বাধার পর টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ - MZamin
বৃষ্টির বাধার পর টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্ট

বৃষ্টির বাধার পর টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফন্ট সাইজ:

বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেঞ্চুরিয়নে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট। টস হেরে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগিতকরা।

আজ বৃষ্টির বাধায় সুপারস্পোর্ট পার্কে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হতে পারেনি। সকাল থেকেই মেঘলা আবহাওয়ার পাশাপাশি কয়েক দফা বৃষ্টিতে মাঠ ঢেকে রাখা হয় কাভারে। এতে প্রথম সেশনের পুরো খেলাই পণ্ড হয়। আগেভাগেই লাঞ্চ বিরতি ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।

বৃষ্টি থামার পর কয়েকবার কাভার সরানোর উদ্যোগ নেয়া হলেও নতুন করে বৃষ্টি নামায় অপেক্ষা আরও দীর্ঘ হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়। বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টায় টস হয়। ফলে দিনের খেলা কমিয়ে ৬০ ওভারে নির্ধারণ করা হয়েছে। টসের ২৫ মিনিট পর খেলা শুরুর সূচি রাখা হয়েছে।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।