নাগোয়ার টোকাইদো জিমনেশিয়ামে আজ সকালে দারুণ লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। বিকেলে চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়ে করে দুই দশক পর পুরুষ কাবাডিতে পদক জয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল জাপানকে হারাতে পারলে ২০০৬ সালের পর আবারো ব্রোঞ্জ নিশ্চিত হবে বাংলাদেশের। এর আগে দোহা এশিয়াডে সবশেষ পুরুষ কাবাডিতে ব্রোঞ্জ জেতে দল।
পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সেমিফাইনালে। অর্থাৎ চার সেমিফাইনালিস্টই নিশ্চিত করবে পদক।
আরও পড়ুন:
গোলশূন্য ড্র দিয়ে মিশন শেষ বাংলাদেশের
