কূটনৈতিক প্রচেষ্টায় গতি, কমছে তেলের দাম

কূটনৈতিক প্রচেষ্টায় গতি, কমছে তেলের দাম

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ নিরসনে কূটনৈতিক তৎপরতার বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববাজারে এক সপ্তাহের মধ্যে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অব্যাহত হুতি আক্রমণ সত্ত্বেও সৌদি আরবের তেল সরবরাহ আংশিক পুনরায় চালু হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গত ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন হয়েছে। লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৯৮ দশমিক ১৫ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দামে যে অতিরিক্ত ঝুঁকি প্রিমিয়াম যুক্ত হয়েছিল, কূটনৈতিক আলোচনার সম্ভাবনায় তা কিছুটা কমেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ কমানোর লক্ষ্যে কূটনৈতিক পথ তৈরি হতে পারে, এমন প্রত্যাশাই তেলের বাজার থেকে ঝুঁকি প্রিমিয়াম কিছুটা সরিয়ে নিয়েছে। তবে এই প্রত্যাশা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলে দেবে।