দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১৮ এপ্রিল ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করে ১১৫ টাকা নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সত্ত্বেও বিগত ৫ মাস দেশে তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি।
কেরোসিনের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা, পেট্রল প্রতি লিটার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা আর অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে।
ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়লো লিটারে ২০ টাকা
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১০ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
