কমলাপুরে ট্রেনের বগিতে আগুন

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার জন্য একটি যাত্রীবাহী ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এরই মধ্যে কে বা কারা হঠাৎ  ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দেয় । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন,  ৯টা ৩৩ মিনিটের দিকে কমলাপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে আগুন লাগার খবর পাই আমরা। ৯টা ৪৬ মিনিটের দিকে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিক বাজারের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি, বিস্তারিত পরে জানানো হবে।