৭ জেলায় যুবদলের নতুন কমিটি ত্যাগীদের মূল্যায়ন

৭ জেলায় যুবদলের নতুন কমিটি ত্যাগীদের মূল্যায়ন

ফন্ট সাইজ:

সিলেটসহ ৭ জেলা এবং এক মহানগরে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত ৭ জেলা ও এক মহানগর কমিটিতে বিগত দিনে রাজপথে আন্দোলন ও সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন তাদের মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের কর্মীরা। গতকাল যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো পৃথক বিবৃতিতে এসব কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এসব কমিটি কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনাও দেয়া হয়েছে বিবৃতিতে।

সিলেট জেলা: সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব। মকসুদ আহমদসহ জেলার দায়িত্ব পাওয়া নেতারা বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন ও জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এ বিষয়ে মকসুদ আহমদ মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে বিগত আন্দোলন সংগ্রাম করেছি। ত্যাগের মূল্যায়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

সিলেট মহানগর: সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

কুষ্টিয়া জেলা: সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

সাতক্ষীরা জেলা: সভাপতি হাফিজুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।

শেরপুর জেলা: সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

শরীয়তপুর জেলা: সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

খুলনা জেলা: সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।

মুন্সীগঞ্জ জেলা: সভাপতি মোহাম্মদ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না। নবগঠিত কমিটির মুন্সীগঞ্জ জেলা বিএনপির এবং এর অঙ্গ-সংগঠনের নেতারা জানিয়েছেন, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট সরকারের সময় মুন্সীগঞ্জ শহরে বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে তারা অংশ নিয়েছেন।