সৈয়দপুরে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফিরোজ গ্রেপ্তার

সৈয়দপুরে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফিরোজ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক, সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মো. মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। রোববার ভোরে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার বাসিন্দা।

তিনি রাজনীতির পাশাপাশি একজন ইটভাটা ও সার ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি বলেন, নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে সিআর মামলা রয়েছে।