গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৪৫টি ঘর

ফন্ট সাইজ:

গাজীপুরে আগুনে পুড়ে গেছে বসতবাড়ির ৪৫টি ঘর। ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে রুম ও আসবাবপত্র। গত শনিবার রাতে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় মোহাম্মদ জাকির হোসেনের আধাপাকা বাড়িতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। দ্রুত আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে ওই বসতবাড়ির ৪৫টি রুম ও রুমের আসবাবপত্র পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।