কোনাবাড়ীতে ছুরিকাঘাতে নারী হত্যা

ফন্ট সাইজ:

গাজীপুরে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল সকালে নগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদার গ্রামের বাড়ি বরিশালের কোতোয়ালি থানায়। সকালে এক যুবক ভাড়া বাসায় গিয়ে গৃহবধূ সানজিদা আক্তার (২৩)-এর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ জানা যায়নি। জড়িত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।