ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করেছেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |
আজ সকালে গাবতলীর প্রস্তাবিত কাঁচা বাজারে ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করেন |
এসময় প্রশাসক বলেন , অতি বৃষ্টিপাতের ফলে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না | ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংস্কার কার্যক্রম চলমান থাকায় ও কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার ফলে এই সমস্যার সমাধান হয়েছে | এক্ষেত্রে আমরা প্রায় সফলতা অর্জন করেছি |
প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসা বাড়ির বর্জ্য দ্রুত অপসারণ করে এসটিএস এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক করার জন্য ০৫টি ক্যারিয়ার ট্রাক উদ্ধোধন করা হলো |
প্রশাসক আরো জানান, আগামীতে আরো ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে |
বর্জ্য ব্যবস্থাপনাকে আরো সহজ, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেয়ার জন্য ডিএনসিসি সর্বদা সচেষ্ট এবং দায়িত্ব পালন করছে |
প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮০ টি হতে ২০০ টি গাড়ির মাধ্যমে প্রতিদিন ঢাকা শহরের চার হাজার টন বর্জ্য অপসারণ করছে |
নগরবাসীকে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে আজ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যোগ করা হলো |এই গাড়িগুলোর মাধ্যমে সহজে ও দ্রুত সময়ের মধ্যে ময়লা আবর্জনা অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়া হবে বলে প্রশাসক জানান |
প্রশাসক বলেন ,ডেঙ্গু নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচি আওতায় কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা সর্বদা মাঠে নিয়োজিত রয়েছেন |
ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান , ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে এই কার্যক্রমের আওতায় প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গুর এডিস মশার লার্ভা ধ্বংস , ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা করা হচ্ছে | আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে |
প্রশাসক নতুন ট্রাকের উদ্বোধন করার পর তিনি নিজে একটি ট্রাক চালিয়ে পরীক্ষা করেন।
সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে এসব ট্রাক ব্যবহার করা হবে।
নতুন ভারী যানগুলো যুক্ত হওয়ায় ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল রাকিব হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ উত্তর সিটি কর্পোরেশনের বিভাগীয় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন | (বিজ্ঞপ্তি)
