বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, বাগেরহাট জেলার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮১টি স্কুল ব্যাগ, পানির বোতল, ছাতা, টিফিন বক্স, সাইকেল এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
প্ল্যান্টের প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মানবসম্পদ কর্মকর্তা, ইন-চার্জ, আনোয়ারুল আজিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ কর্মসূচির সমন্বয়কারী হিসেবে দয়িত্ব পালন করেন মানবসম্পদ বিভাগের উপ-মহাব্যবস্থাপক, মোঃ ওজিউর রহমান।
