সৌদি আরবের রাজধানী রিয়াদ ও ইয়ানবুতে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।
শনিবার এক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানায়, সৌদির বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এসব অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রথম অভিযানটি সৌদি রাজধানী রিয়াদের কয়েকটি ‘স্পর্শকাতর স্থাপনা’ লক্ষ্য করে চালানো হয়েছে। দ্বিতীয় অভিযানটি ইয়ানবুতে আরামকোর স্থাপনাকে লক্ষ্য করে পরিচালনা করা হয়।
উভয় অভিযান সফল হয়েছে দাবি করে হুতিরা বলেছে, হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিন ইরান মদদপুষ্ট গোষ্ঠীটি সতর্ক করে বলে, সৌদি আরবের বিরুদ্ধে ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত থাকবে।
সৌদি বাহিনীর সেনা ও সামরিক সমাবেশকেও লক্ষ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
ইয়েমেনের ওপর সৌদির সামরিক অভিযান বন্ধ এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাল্টা অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুতি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরে কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুন দেখা গেছে।
দাবি হুতিদের
সৌদির রাজধানী ও তেল স্থাপনায় মুহুর্মুহু হামলা, ব্যাপক আগুন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১২ঃ১০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
