এবার ওটিটিতে জয়ার সিনেমা

এবার ওটিটিতে জয়ার সিনেমা

ফন্ট সাইজ:

দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ওটিটিতে এসেছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত হয়ে অভিনেত্রী মজার ছলে জানান, সত্যি বলতে, আমার মনে হয় সিক্যুয়াল ভাগ্যটাই আমার বোধ হয় ভালো। শুক্রবার থেকে হইচইয়ে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি। গত ১০ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর টানা ৭৫ দিন প্রদর্শিত হয়েছে এটি। সিনেমাটিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন— চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ।