রণবীর সিংয়ের মানবিক উদ্যোগ

রণবীর সিংয়ের মানবিক উদ্যোগ

ফন্ট সাইজ:

গণেশ চতুর্থীর আয়োজনে মুম্বইয়ের লালবাগচা রাজা মন্দিরে হাজির হয়ে ১ হাজার মেয়ের পড়াশোনার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বৃহস্পতিবার রাতে সাদা কুর্তা পরে সেখানে যান তিনি। পূজা শেষে রণবীর জানান, পরিবারে আনন্দ অব্যাহত রাখতে বাপ্পার আশীর্বাদ নিতে এসেছেন। ‘সেবা সংকল্প অভিযান’র অংশ হিসেবে মেয়েদের শিক্ষায় সহায়তার এই ঘোষণা দেন অভিনেতা। ২০২৪ সালে রণবীর-দীপিকা দম্পতির প্রথম কন্যাসন্তান জন্ম নেয়। চলতি বছর দ্বিতীয় সন্তানের সুখবরও জানান তারা।