নাট্যদল ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে আগামী ২২শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির ৪৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।
২২শে সেপ্টেম্বর মঞ্চে ‘ট্রায়াল অব সূর্যসেন’
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
