অভিনয় ছেড়ে শিক্ষকতায় অপর্ণা

অভিনয় ছেড়ে শিক্ষকতায় অপর্ণা

ফন্ট সাইজ:

কয়েক বছর ধরে জাপানে বসবাস করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তবে প্রতিনিয়ত নিজের দেশ ও অভিনয় জীবনকে মিস করেন বলে জানান অপর্ণা। ২০২০ সালের শেষ দিকে বিয়ের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ‘মৃত্তিকা মায়া’ ও ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে জাপানেই স্বামী ও বাবার সঙ্গে থাকছেন অপর্ণা।