বিয়ের গুঞ্জনে ‘টুয়েলভথ ফেল’ নায়িকা

বিয়ের গুঞ্জনে ‘টুয়েলভথ ফেল’ নায়িকা

ফন্ট সাইজ:

আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্কর ও কমেডিয়ান সময় রায়না— এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি রেডিট পোস্টের স্ক্রিনশটকে ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি। সেখানে দাবি করা হয়েছে, পরিবারের সম্মতিতেই নাকি বিয়ের পরিকল্পনা করছেন তারা। তবে সময় ও মেধা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন চলছে।