সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে মেহেরপুরে সঞ্জয় কুমার দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালের দিকে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সঞ্জয় সদর উপজেলার গোভীপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তি করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক
মেহেরপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
