দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি’র চালকসহ ৪ যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় স্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশা চালক শুভ যাত্রী নিয়ে চৈত্রঘাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালক শুভ চন্দ্র, যাত্রী রুমালি, হাফিজা, লিপন, নজির মিয়াসহ ৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রুমালিকে মৃত ঘোষণা করেন। আহত হাফিজা ও নজিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।.