গাঁজাসহ মাদক কারবারি আটক

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুরে ১ কেজি গাঁজাসহ কালাম ফকির (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কালাম উপজেলার চর দড়িকৃষ্ণপুর গ্রামের সালাম ফকিরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালাম স্থানীয় খোকন মৃধার চায়ের দোকানে বসেছিলেন। তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা ‘৯৯৯’-এ ফোন করলে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালামকে আটক করেন।

এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।