রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। শুক্রবার বিকাল ৩টার দিকে শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহন কাউন্টারের পাশে এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়৷ আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।
মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৪ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
