ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় পৌনে এক ঘণ্টার ট্রানজিট

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় পৌনে এক ঘণ্টার ট্রানজিট

ফন্ট সাইজ:

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশে প্রায় পৌনে এক ঘণ্টার ট্রানজিট করেছেন। শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ঢাকায় সংক্ষিপ্ত বিরতি শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর।
ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে অবস্থানের সময় ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে সরকার। এ বিষয়ে গতকাল সরকারি গেজেট প্রকাশ করা হয়।