গাজায় আবাসিক ভবন ধস, আটকা পড়েছে ৬ পরিবার

গাজায় আবাসিক ভবন ধস, আটকা পড়েছে ৬ পরিবার

ফন্ট সাইজ:

গাজার একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের নিচে অন্তত ছয়টি পরিবার আটকে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
যাচাইকৃত ভিডিওচিত্রে দেখা যায়, একটি শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসছে উদ্ধারকারী দল। ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেছে। অন্য একটি ভিডিওতে দেখা যায় এক কিশোরীকে জীবিত টেনে তোলা হচ্ছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসছেন। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানায়, ভবনটি ইসরাইলের বোমা হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। ধসের আগেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছিল। উল্লেখ্য, গাজায় কোনো প্রকার নির্মাণ সামগ্রী ও ভারী উদ্ধার সরঞ্জাম প্রবেশ করতে দেয় না ইসরাইলি দখলদার বাহিনী। ফলে হাজার হাজার ফিলিস্তিনিকে হয় অস্বাস্থ্যকর তাঁবুতে বাস করতে হচ্ছে, নয়তো ঝুঁকি নিয়ে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনেই থাকতে হচ্ছে।