ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ চায় মার্কিন প্রতিনিধি পরিষদ। তৃতীয়বারের মতো এমন প্রস্তাব পাস হয়েছে মার্কিন কংগ্রেসের এই নিম্নকক্ষে। মঙ্গলবার রাতে ২২০-২০৪ ভোটে একটি ওয়ার পাওয়ার্স রেজল্যুশন অনুমোদন করা হয়। এর ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু ট্রাম্প এ প্রস্তাব মানবেন কিনা এটা তার বিষয়। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, গ্রীষ্মে এ ধরনের আগের দুটি প্রচেষ্টার মতোই এবারও সব ডেমোক্রেট সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেন। তবে এবার আগের তুলনায় আরও কয়েকজন রিপাবলিকান তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
মোট সাতজন হাউস রিপাবলিকান প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। তাদের মধ্যে তিনজন প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাবের পক্ষে ভোট দিলেন। আইওয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান জ্যাক নান নিজের ভোটের ব্যাখ্যায় বলেন, আলোচনার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় এখন দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালাতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তিনি বলেন, আমি আরেকটি অনির্দিষ্টকালের যুদ্ধকে সমর্থন করব না। তবে এ পর্যন্ত কোনো রেজ্যুলুশনই প্রেসিডেন্টের কাছে পৌঁছায়নি। আর সেটি ট্রাম্পের কাছে গেলে তিনি প্রায় নিশ্চিতভাবেই ভেটো দেবেন বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট প্রশ্ন তোলেন, ডেমোক্রেটরা মধ্যপ্রাচ্যে থাকা কোন সামরিক সম্পদ সরিয়ে নিতে চান। তার ভাষায়, ওই অঞ্চলে ইরান এখনও হুমকি। মাস্ট বলেন, ট্রাম্প চিরস্থায়ী যুদ্ধের বিরোধী এবং তিনি সেটিই শেষ করছেন।
ইরান যুদ্ধ বন্ধ চায় মার্কিন প্রতিনিধি পরিষদ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৫৫ মিনিট আগে
১৬ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১২ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
