হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি

হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি

ফন্ট সাইজ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩৬ জনে দাঁড়ালো। নতুন করে ১ হাজার ৩১৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ জন এবং এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২০১ শিশু। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৯ শিশু। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৮৬ শিশু।