অভিনয়ে বৈচিত্র্যের জন্য পরিচিত আমির খান এবার পর্দায় সুপারহিরো হয়ে আসছেন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কির এক বিগ বাজেটের সুপারহিরো’র ছবি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে এই তারকার। ?স্ক্রিপ্ট তৈরির কাজ চলায় আমির ইতিবাচক আগ্রহ দেখালেও এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেননি।
চিত্রনাট্য পুরোপুরি পছন্দ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। এটি বাস্তবায়িত হলে সাজিদ ও বাল্কির সঙ্গে আমিরের প্রথম কাজ হবে। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে ছবিটির।
আরও পড়ুন:
চমকের জুয়াবিরোধী বার্তা
