জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক ড. নাজনীন চুমকি আজ থেকে ঢাকার অদূরে কালিয়াকৈর-এ একটি একক নাটকের শুটিং শুরু করবেন। নাম ‘ফুল পাখির গল্প’। নাটকটির গল্প ও পরিচালনায় আছেন সরকার রওনক রিপন। নাটকে চুমকি মায়ের চরিত্রে অভিনয় করবেন।
চুমকি এ ছাড়াও এই সময়ে কায়সার আহমেদ পরিচালিত ‘রূপনগর’, মুসাফির রনি পরিচালিত ‘ঘরে বাইরে’, সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘আমরা ভাইরাল’ ও সাজ্জাদ সুমন পরিচালিত ‘খুশবু’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।
আরও পড়ুন:
চমকের জুয়াবিরোধী বার্তা
