জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মনির খানের কণ্ঠে আসছে নতুন গান ‘মা’। এইচ এম নিপুর কথা ও সুরে নির্মিত গানটিতে মরণব্যাধিতে আক্রান্ত সন্তান ও তার মায়ের আবেগঘন গল্প উঠে এসেছে।
মৃত্যুর আগে মায়ের মুখপানে চেয়ে পবিত্র কোরআন পড়ার আকুতি জানায় সন্তান। রেজা মাহমুদের নির্দেশনায় নির্মিত ভিডিওচিত্রে অভিনয় করেছেন শিশির, তাইফ, স্বপ্না ও ফাল্গুনী। শিগগিরই ‘চ্যানেল এইচ এম’ ইউটিউব চ্যানেলে মনির খানের এই ‘মা’ শীর্ষক গানটি প্রকাশ পাবে।
আরও পড়ুন:
চমকের জুয়াবিরোধী বার্তা
