এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী অনিন্দিতা মিমি। সমপ্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের বিপরীতে ‘এই নিয়ে সংসার’ নামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন তিনি। ফেরারি ফরহাদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহ মোহাম্মদ রাকিব।
ইতিমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। ফারহান ও অনিন্দিতা মিমি দু’জনই নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। জানা গেছে, আগামী ১৭ই সেপ্টেম্বর ৩৬০ প্লাসের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
আরও পড়ুন:
চমকের জুয়াবিরোধী বার্তা
