সুস্থ-সবল জাতি গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই: হাফিজ ইব্রাহিম

সুস্থ-সবল জাতি গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই: হাফিজ ইব্রাহিম

ফন্ট সাইজ:

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, সুস্থ-সবল জাতি গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। মঙ্গলবার সকাল ১১টায় দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ এবং দিকনির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম বলেন, আমরা নির্বাচনী ইশতেহারে দেওয়া ওয়াদা অনুযায়ী সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে ছেলে-মেয়েদের নিয়ে কাজ করছি। সেটা খেলাধুলা হোক কিংবা লেখাপড়া সব ক্ষেত্রেই মেধাবীদের সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে আমাদের ছেলে-মেয়েদের মধ্য থেকে খেলাধুলার মাধ্যমে মেসির মতো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হতে পারে এবং লেখাপড়ার মাধ্যমে মেধাবীরা প্রশাসনের বিভিন্ন স্তরে স্থান করে নিতে পারে। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, তারই ধারাবাহিকতায় নতুন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ এবং নজরুল বর্ষকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য-সচিব আবুহেনা রিয়াজ, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজী ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।