পাবনার সাবেক এমপি আজিজুল হক আরজুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গণমাধ্যমবে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে।’
২০১৪ সালে পাবনা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আরজু।
