সিরাজগঞ্জের তাড়াশে গোয়াল ঘরের তালা ভেঙে এক কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। গতকাল দিবাগত রাতে উপজেলার খুঁটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চোরেরা কৃষক হায়দারের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে প্রবেশ করে ৮টি গরু চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করে বলেন, গরুগুলো তার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। ৮টি গরু গোয়াল থেকে চুরি হওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাড়াশ থানার ওসি ইমাম জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক রাতে কৃষকের ৮ গরু চুরি
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
