অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা সইতে না পেরে সোহরাফ (৮০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাত ১০টা থেকে সোমবার ভোররাত ৫টার মধ্যে যেকোনো সময়ে উপজেলার কাজীপুরদিয়াড় নতুনপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহরাফ ওই গ্রামের মৃত আকছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ সোহরাফ দীর্ঘদিন ধরে তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন। সার্বক্ষণিক অসুস্থ থাকার কারণে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। ঘটনার দিন রাতের কোনো এক সময় তিনি নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।