২৫ ঘণ্টা পর নদী থেকে টমটমচালকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে টমটম নিয়ে পড়ে নিখোঁজ চালক প্রীতম এরিক পিতুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কমলগঞ্জের নতুন ব্রিজ সংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে রোববার সকালে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী নামিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমসহ ধলাই নদীতে পড়ে যান প্রীতম। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ ও ডুবুরি দল দীর্ঘ সময় নদীতে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে ঘটনার প্রায় ২৫ ঘণ্টা পর সোমবার দুপুরে পৌর এলাকার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে তার মরদেহ দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।