‘সেপারেশন’-এ পরীমনি

‘সেপারেশন’-এ পরীমনি

ফন্ট সাইজ:

নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। এরইমধ্যে শুটিং শুরু হয়েছে। এতে পরীর বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং চলছে। নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেই পোস্টের মাধ্যমেই নতুন কাজটির সঙ্গে যুক্ত হওয়ার তথ্য জানান তিনি।