সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হওয়া যেন অনেকের নেশায় পরিণত হয়েছে। এমনই নানা ‘ভাইরাল চরিত্র’ ও তাদের কর্মকাণ্ড নিয়ে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় এতে অভিনয় করেছেন— মামুনুর রশীদ, আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন চুমকি, মৌসুমী হামিদ প্রমুখ। নাটকটি আগামীকাল থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।
বাংলাভিশনে আসছে ‘আমরা ভাইরাল’
স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
