সেই ভয়াল স্মৃতি তাড়া করে সাইফকে

সেই ভয়াল স্মৃতি তাড়া করে সাইফকে

ফন্ট সাইজ:

২০২৫ সালের জানুয়ারির সেই ভয়াবহ রাতের স্মৃতি এখনো মুছে যায়নি সাইফ আলী খানের মন থেকে। কিছু মুহূর্ত রয়েছে, যা তাকে আচমকাই ফিরিয়ে নেয় সেই রাতের আতঙ্কে। সাইফ এক সাক্ষাৎকারে জানান, তিনি এখনো ওই হামলার ধাক্কা থেকে বের হতে পারেননি। বিশেষ করে ছুরি দেখলে এখনো তার মধ্যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া তৈরি হয়। শারীরিক ক্ষত সেরে গেলেও ভয়াল স্মৃতি এখনো তাড়া করে তাকে।