একক কনসার্টে বাপ্পা মজুমদার

একক কনসার্টে বাপ্পা মজুমদার

ফন্ট সাইজ:

জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। থেকেছেন নিজের ব্যান্ড দলছুট’র কনসার্ট নিয়ে ব্যস্ত। এবার একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। আগামী ৯ই অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুনলাইট মেলোডিজ’ নামে বাপ্পা মজুমদারের একক কনসার্টের আয়োজন করা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশ করে নিজেই ভক্তদের জানান কনসার্টটির কথা।