পাবনায় ৩৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলো রোটারি ক্লাব

পাবনায় ৩৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলো রোটারি ক্লাব

ফন্ট সাইজ:

নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে পাবনায় ৩৫ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দিয়েছে রোটারি ক্লাব অব এভারগ্রিন পাবনা। সোমবার দুপুরে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সেলাই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও বিপ্লব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান ময়নুল ইসলাম খান বাদশা।

এ সময় রোটারিয়ান জালাল উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ রশিদুল হাসান বকুলসহ রোটারি ক্লাব অব এভারগ্রিন পাবনার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের পাশাপাশি নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়ার ফলে তারা ঘরে বসেই আয় করে নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।