মাদকসেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুরে মাদকসেবনের অপরাধে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই দণ্ডাদেশ দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলো— সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের জহুরুল হক ফকির (৬০), করিম মিয়া (৪৬), ফিরোজ খলিফা (৪৮) এবং সাড়েসাত রশি গ্রামের ইমরান সরদার (২৯)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এসব দণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন বলেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।