ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবু মোছাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানান, মোছার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
