বিএমইউ-তে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধন

বিএমইউ-তে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধন

ফন্ট সাইজ:

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এই ওয়ার্ড উদ্বোধনের পাশাপাশি অর্থোপেডিক সার্জারি বিভাগেরও আরও ১০টি শয্যায় বৃদ্ধি করা হয়েছে।
রোগীদের জন্য ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধনের পর উপাচার্য তা ঘুরে দেখেন এবং ওই বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং দিক-নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, চিফ এস্টেট অফিসার ডা. মো. এহতেশামুল হক (তুহিন), পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান।

এ সময় ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম আহমেদ, প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন, পেডোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু হেনা মোহাম্মদ জাকির হোসেন সিকদারসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিতি ছিলেন।