মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি

ফন্ট সাইজ:

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে, এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ বলছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে ইসলামী ব্যাংকের সামনে যান চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে গ্রাহক ফোরামের সদস্যদের কর্মসূচি ছিল। এ সময় দুই পক্ষ মুখোমুখি হলে মারামারির ঘটনা ঘটে।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।’
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।