হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন করে মারা গেছেন। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। এ সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।