বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের দাওয়াতি মাহফিল শনিবার রাতে লালদিঘীরপারস্থ কার্যালয়ে ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ বি.কে.এম ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আব্দুল করিম মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল আলম, ১৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন রাজু, মুহাম্মদ মাসুক আহমদ, হাবিবুর রহমান, আজিজুর রহমান, আব্দুস সত্তার, মুহাম্মদ বাবুল মিয়া প্রমুখ।
